বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ট্রাইব্যুনালে মামুন-জিয়াসহ আট আসামি


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১২:৫৪

জুলাই ‘গণহত্যার’ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আটজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের অভিযোগের অগ্রগতি প্রতিবেদন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে যাদের হাজির করা হয়েছে তারা হলেন- সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসি’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

নতুন মামলায় সালমান, মেনন ও ইনুসহ চারজন গ্রেপ্তারনতুন মামলায় সালমান, মেনন ও ইনুসহ চারজন গ্রেপ্তার
প্রশ্নফাঁস মামলায় পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তারপ্রশ্নফাঁস মামলায় পিএসসির অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী গ্রেপ্তার
এর আগে গেলো গত ২০ নভেম্বর ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। তাদের কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

২০১০ সালে একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলো আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থান চলাকানীন ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে একই আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Parisreports / Parisreports

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার

আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড

শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড