ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি ভাঙচুর
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িতে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর গেট ভেঙে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা।

এ সময় বিক্ষুব্দরা বাড়ির ভেতর ও বাহিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়। কাউকে কাউকে বাড়ির গ্রিল ও জানালা খুলে নিতে দেখা যায়। একপর্যায়ে বাড়িটির দোতলায় আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়া শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুরের চালানো হয়।বিক্ষুব্ধরা এ সময় শেখ হাসিনার ফাঁসি চাই, মুজিববাদ মুর্দাবাদ ইত্যাদি নানা ধরনের স্লোগান দিতে থাকে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন। এরপর শেখ হাসিনার ভাষণ দিলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দেন অনেকেই।

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে এ কর্মসূচিতে সমর্থন জানান।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর