বরিশালকে হারিয়ে দুইয়ে থেকে প্লে অফ নিশ্চিত করল চিটাগং
বিপিএলে লিগ পর্বের খেলা শেষ হলো আজ। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের ঝড়ো শুরুর পর হায়দার আলী ও শামিম হোসেনের ঝড়ো ইনিংসের সুবাদে ২০৬ রানের বড় সংগ্রহ পেয়েছিল চিটাগং। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড মালানের ৬৭ ও মাহমুদউল্লাহ রিয়াদের মারকুটে ৪১ রানের পরও ২০ ওভারে তামিম ইকবালের দল করতে পারে ৭ উইকেটে ১৮২। তাতে ২৪ রানের জয়ে দুইয়ে থেকে প্লে অফ নিশ্চিত করেছে চিটাগং।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় বরিশাল। বরিশালের রানের খাতা খোলার আগেই আউট হন তামিম ইকবাল। প্রথম ওভারের প্রথম ৫ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি, ষষ্ঠ বলে আউট হয়ে ফিরতে হয় তাঁকে।
এদিকে তামিম ফেরার পর আরেক ওপেনার তাওহিদ হৃদয়ও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। ১১ বলে ৯ রান করে তিনিও আউট হন। দুই ওপেনারকে হারানোর পর মুশফিককে নিয়ে দলের হাল ধরেছিলেন ডেভিড মালান। ইংলিশ এই ব্যাটার আজ খেলেছেন ঝড়ো এক ইনিংস।
মুশফিককে নিয়ে ৫৩ রানের জুটি গড়েছিলেন মালান। ২২ বলে ২৪ রান করে মুশফিক ফেরার পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়েছিলেন মালান। এ জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ৫৬ রান। দলকে এগিয়ে নেওয়ার পথে ৩৪ বলে ৬৭ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন মালান।
মালান ফেরার পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। তবে অভিজ্ঞ এই ব্যাটার দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য বরিশালের দরকার ছিল ২৭ রান। শেষ ওভারের প্রথম বল ডট যাওয়ার পর পরের ৫ বলে ১ উইকেট হারিয়ে ২ রান নিতে পারে বরিশাল। তাতে ২৪ রানে তামিমদের হারিয়ে শীর্ষ দুইয়ে থেকে প্লে অফ নিশ্চিত করেছে চিটাগং।
এর আগে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের ঝড়ো শুরুর পর হায়দার আলি ও শামিম হোসেনের তাণ্ডবে ২০৬ রানের বড় সংগ্রহের দেখা পায় চিটাগং। ওপেনিংয়ে নেমে ৪১ বলে ৭৫ রান করে ইমন আউট হওয়ার পর হায়দার খেলেন ২৩ বলে ৪২ রানের ঝড় ইনিংস। আর শেষদিকে ১২ বলে ৩০ রান করেন শামিম। ফলে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের সংগ্রহ গড়ে চিটাগং।
Parisreports / Parisreports
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা
সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি
মিরপুরে হীরাখচিত ট্রফি
ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি
বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান
সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়
ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়
বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার
ভারতকে হারিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ