বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেলিম ভূইয়া (৪৪) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম ভূইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূইয়ার সমর্থক। এ ছাড়া তিনি খিলপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
স্থানীয় লোজনজ জানান, শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল। একই সময় পেরিয়া ইউপির কাকৈরতলা বাজার সাবেক এমপি আবদুল গফুর ভূইয়ারও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ছিল। এতে করে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় সেলিম ভূইয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে নাঙ্গলকোটের সাবেক সংসদ আবদুল গফুর ভূইয়া বলেন, বাসন্ডা গ্রামে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে একটি প্রোগ্রামে যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজারে পৌঁছলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার নেতৃত্বে যুবদলের নেতারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিমকে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূইয়া এই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।
ওসি একে ফজলুল হক বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Parisreports / Parisreports
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের
১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান