মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ


জ্যেষ্ঠ প্রতিবেদক photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২৬ দুপুর ১২:৪৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনি প্রচারণার শেষ পর্যায়ে এসে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত করেছে জিয়া পরিবারের সদস্যদের সরাসরি মাঠে নামা। দলের চেয়ারম্যান ও ঢাকা-১৭, বগুড়া-৬ আসনের প্রার্থী তারেক রহমানের নেতৃত্বে এবার শুধু দলীয় নেতাকর্মীরাই নন, ভোটের মাঠে সক্রিয়ভাবে নেমেছেন তার পুরো পরিবার।

প্রয়াত বিএনপি চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবর্তমানে দলের হাল ধরেছেন তারেক রহমান। নিজের নির্বাচনের পাশাপাশি সারাদেশে দল ও সমমনা জোটের প্রার্থীদের পক্ষে প্রচারণায় চষে বেড়িয়েছেন সারাদেশ। এমন পরিস্থিতিতে পরিবারের বাকি সদস্যরা সবাই নেমেছেন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে।

গত কয়েকদিনে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানকে দেখা গেছে প্রচারণায় অংশ নিতে। খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার, ছোট অরিক ইস্কান্দারকেও দেখা গেছে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচারণায় অংশ নিতে।

রাজনীতির মাঠে আলোচনা হচ্ছে, তারেক রহমান যখন সারাদেশে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তখন পরিবারের অন্য সদস্যরা ধারাবাহিক কর্মসূচিতে তাদের উপস্থিত থাকায় প্রচারণায় গতি পেয়েছে।

একইসঙ্গে রাজনৈতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডে খুব একটা সামনে না আসা মা-মেয়ে নির্বাচনি প্রচারণার মধ্যে রাজনীতিতে সক্রিয় হওয়ার আভাস খুঁজছেন। 

গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফিরে আসার পাঁচ দিনের মাথায় মাকে হারান তারেক রহমান। ৩০ ডিসেম্বর ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী।

Parisreports / Parisreports

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের