নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ
প্রতারক চক্রের খপ্পড়ে পড়ার আশঙ্কা থাকায় কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। দেশটির সরকারের সঙ্গে নারী কর্মী পাঠানো বিষয়ে চুক্তি না থাকায় সেখানে ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় কাজের উদ্দেশ্যে যাওয়া নারীরা প্রতারণার শিকার হচ্ছেন বলে জানিয়েছে হাইকমিশন।
এ অবস্থায় কর্মী হিসেবে মালয়েশিয়ায় নারীদের না যেতে অনুরোধ জানিয়ে শুক্রবার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
এতে বলা হয়, নারী কর্মীদের বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নেওয়ার লক্ষ্যে বর্তমানে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি নেই। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ার নিয়ে প্রতারিত করছে। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারীকর্মীদের আর্থিক কিংবা মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ যেসব দেশ জনশক্তি রপ্তানির জন্য বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয় তার মধ্যে মালয়েশিয়া অন্যতম।
বাংলাদেশি জনশক্তি রপ্তানির তালিকায় দেশটি চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে ১৪ লাখেরও বেশি শ্রমিক গিয়েছেন।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর