রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১-২-২০২৫ সকাল ৭:৫০

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসল্লিদের উপস্থিতিতে নেওয়া এই সিদ্ধান্ত তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ইসলাম গ্রহণের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম গ্রহণ করছি। যদিও আমি এখনো আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’

শাহাদাহ পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন। তার ইসলাম গ্রহণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

দেব চৌধুরীর এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কী হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নিশ্চয় মানুষের মধ্যে কৌতূহল থাকবে।

Parisreports / Parisreports

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন

মেসির বাবা আর নেই

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি