সাকিবের রেকর্ড ভেঙে সবার ওপরে তাসকিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এতদিন ধরে ছিলেন সাকিব আল হাসান। এবার সেই রেকর্ড ছুঁয়ে নিজেকে আরও ওপরে নিয়ে গেলেন চলতি মৌসুমে রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ।
রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে তাসকিন হয়ে গেলেন বিপিএলের বোলিং ইতিহাসের নতুন শীর্ষ তারকা।
২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব ১৫ ম্যাচে নিয়েছিলেন ২৩ উইকেট। রংপুরের বিপক্ষে গতকালের ম্যাচে তাসকিন তার এই রেকর্ডকে ছাপিয়ে গেলেন।
ইনিংসের চতুর্থ বলেই স্টিভেন টেইলরকে উইকেটকিপার আকবর আলীর ক্যাচে ফেরান তাসকিন। এরপর ১৯তম ওভারের চতুর্থ বলে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে গড়েন নতুন ইতিহাস।
আসরে উইকেটপ্রাপ্ত বোলার হিসেবে শীর্ষস্থানে পৌঁছাতে তাসকিন গড়েছেন আরও একটি রেকর্ড। ঢাকার বিপক্ষে এক ম্যাচেই ৭ উইকেট শিকার করেছিলেন তিনি যা বিপিএলের কোনো ম্যাচের সেরা বোলিং ফিগার। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তৃতীয় সেরা বোলিং ফিগার।
প্রসঙ্গত, তাসকিনের আগে বিপিএলের এক মৌসুমে ২২টি করে উইকেট শিকার করেছিলেন কেভিন কুপার, মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, রুবেল হোসেন। ২০১৫ সালে কেভিন কুপার বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচে এই কীর্তি গড়েন। ২০১৯ সালের আসরে সাকিবের ২৩ উইকেটের পাশাপাশি মাশরাফী ও রুবেল নিয়েছিলেন ২২ উইকেট।
Parisreports / Parisreports
হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা
রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর
সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন
মেসির বাবা আর নেই
পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার
বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল
ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!
সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল