শাহরুখ-সালমানের দুর্ব্যবহারে অতিষ্ঠ পরিচালক
রাকেশ রোশনের পরিচালনায় ‘কারান অর্জুন’ সিনেমাতে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমন খান। তবে শুটিংয়ের সময়ে এ তারকাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়েছিলেন রাকেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে তথ্যচিত্র সিরিজ ‘দ্য রোশনস’। সেখানেই শাহরুখ ও সালমানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।
পরিচালক বলেন, ‘সব ছবিতেই আমি নিশ্চিন্তে কাজ করেছি। শুধু ‘কারান অর্জুন’ ছবিতে প্রথম থেকেই সমস্যা লেগে থাকত। এক এক দিন ভাবতাম, কেন এসব ঘটছে, তবুও মেনে নিতাম।’
তার কথায়, ‘প্রতিদিন সকালে প্রার্থনা করতাম, আমি যেন মেজাজ না হারিয়ে ফেলি। এই ছেলে দুটো (শাহরুখ-সালমন) অপরিণত। ওরা যেমন আচরণ করছে করুক। আমার যেন মাথা গরম না হয়। আমার কাজটা যেন সম্পূর্ণ হয়। নির্দিষ্ট দিনের মধ্যেই সেই ছবির কাজ শেষ করেছিলাম।’
ছবির গল্প নিয়ে কোনও আগ্রহই ছিল না সালমন ও শাহরুখের। পরিচালকের ভাষ্য, ‘ওদের কোনও আগ্রহই ছিল না। মনে আছে, একদিন একটা দৃশ্যের শুটিংয়ের সমস্ত কিছু প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু তাদের দেখা নেই। একেবারে শেষ মুহূর্তে তারা এসেছে এবং তাড়াহুড়ো করে শুটিং করল।’
প্রসঙ্গত, এই ছবির গল্পের উপর কোনও বিশ্বাসই ছিল না শাহরুখ ও সালমানের। এমনকি এই তথ্যচিত্রে শাহরুখ নিজেই স্বীকার করেছেন, তিনি সেই সময় দুর্ব্যবহার করতেন। সেই জন্য নাকি রাকেশ রোশনের স্ত্রীর কাছে বকা খেয়েছিলেন বাদশাহ ও ভাইজান।
Parisreports / Parisreports
উন্মুক্ত বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর
হাসপাতাল চত্বরে ভক্তদের তোপের মুখে রামচরণ!
যুদ্ধের সিনেমায় সালমানের লুক নিয়ে হাসাহাসি
ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়তে চান অভিনেত্রী
অবসরের কারণ জানালেন অরিজিৎ
ক্রাচে ভর দিয়ে পার্টি ছাড়লেন হৃতিক
পারফর্মের সময় হেনস্তার শিকার মৌনী রায়
অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন
এক যুগ পর বালামের নতুন অ্যালবাম
বিরতি নেওয়ার সময় এসেছে : নেহা কক্কর
এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বলে তোপ কঙ্গনার
বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল!