পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
আমেরিকার জনপ্রিয় র্যাপার শন জন কমসের বিরুদ্ধে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় এক অজ্ঞাতনামা শিশু অভিনেতা মামলাটি দায়ের করেছেন। ২০০৭ সালের মে মাসে হলিউড হিলসে একটি নেটওয়ার্কিং ইভেন্টের সময় কমস তাঁকে যৌন নিপীড়ন করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
যদিও কমসের মুখপাত্র জুডা এঙ্গেলমায়ার অভিযোগগুলোকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আইনজীবীদের লোভে পড়ে টাকা কামানোর জন্য যারা মিথ্যা অভিযোগ করছে, ইনিও তাদেরই একজন। কমস কখনও কাউকে যৌন নির্যাতন করেননি। কোনো শিশুর গায়েও হাত দেননি। আগের সব অভিযোগের মতো এটাও মিথ্যে প্রমাণিত হবে।’
মামলার বিবরণে বলা হয়েছে, ঘটনার দিন কমসের আচরণ ছিল অত্যন্ত আপত্তিকর। যা ভুক্তভোগীকে মানসিক যন্ত্রণা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। সভ্য সমাজে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। ঘটনার সময় ওই ব্যক্তির বয়স কত ছিল তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে ১৮ বছরের কম বয়সী ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পতিতাবৃত্তি সংক্রান্ত অভিযোগে ২০২৪ সালে নিউইয়র্ক থেকে গ্রেফতার হন কমস। গত বছর দোষী সাব্যস্ত করে চার বছর দুই মাসের সাজা ঘোষণা করেন আদালত। বছর দুয়েক আগে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা দায়ের করা হয়েছিল। এই মামলাটি তার সঙ্গে যুক্ত হলো।
গত বছর মানব পাচার ও অবৈধ ব্যবসার মতো অভিযোগ থেকে শান কমস খালাস পেলেও, আদালত তাকে তুলনামূলক কম গুরুতর দুটি অপরাধে দোষী সাব্যস্ত করে। বর্তমানে তার সাজা বাতিলের আবেদন মার্কিন আপিল আদালতে বিচারাধীন রয়েছে।
কমসের আইনজীবীদের দাবি, অভিযোগগুলো থেকে জুরি তাঁকে খালাস দিয়েছেন। তার জন্য তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে।
Parisreports / Parisreports
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার
সালমানের বাড়ির সামনে ফের অঘটন
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন