হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহরুখের ‘ডানকি’ সিনেমার অভিনেতা
থিয়েটার তার মন-প্রাণ। খুব ছোট বয়সে বাবা-মাকে হারানো মানুষটি অনেক কষ্ট সত্ত্বেও বেছে নিয়েছিলেন অভিনয়কেই। সব কিছু ঠিকই চলছিল। তবে আচমকাই ছন্দপতন।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার অভিনেতা বরুণ কুলকর্ণী। মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়ছেন তিনি। যা সম্বল ছিল, তাও প্রায় শেষ। এবার সাহায্য চেয়েই সামাজিক মাধ্যমের শরণাপণ্ণ হলেন তার বন্ধু রোশন শেট্টি।
এক লম্বা পোস্টের মাধ্যমে রোশন লেখেন, ‘আমার প্রিয় বন্ধু বরুণ কিডনির সমস্যায় জর্জরিত। এক সপ্তাহে দুই তিন বার ডায়ালিসিস দিতে হচ্ছে ওকে। দু'দিন আগেই হঠাৎই ডায়ালিসির নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে তার। বরুণ শুধু ভালো অভিনেতাই নন, ও নিজেকে নিয়ে জীবনে ভাবেনি।’
রোশন লেখেন, ‘খুব অল্প বয়সেই বাবা-মাকে হারিয়েছেন বরুণ। তা সত্ত্বেও সে থামেনি। সব বাধা জয় করে এগিয়ে চলেছে। কিন্তু শিল্পীর জীবনে অর্থনৈতিক সমস্যা তো আর নতুন কোনও ঘটনা নয়। আমাদের সাহায্য ওর দরকার।’ পোস্টের সঙ্গে একটি নম্বরও শেয়ার করেছেন রোশন। যেখানে আগ্রহী ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন।
রাজকুমার হিরানী পরিচালিত শাহরুখ খান অভিনীত 'ডানকি' ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ। এই সিনেমায় শাহরুখ ছাড়াও দেখা গেছে ভিকি কৌশল ও তাপসী পান্নুকেও। এছাড়াও স্ক্যাম ১৯৯২, দ্য ফ্যামিলি ম্যানেও অভিনয় করেছেন বরুণ।
Parisreports / Parisreports
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু