সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের ‘রেড অ্যালার্ট’ জারির উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৫ রাত ৮:৩৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড অ্যালার্ট’ জারি করতে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের বরাত দিয়ে আইন মন্ত্রণালয় এক বার্তায় এ কথা জানায়।

এর আগে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ‘রেড অ্যালার্ট’ জারির কথা বলেছিলেন। এরপর গতকাল রাত ৯টায় আইন মন্ত্রণালয় এক সংশোধনী বার্তায় জানায়, ‘রেড অ্যালার্ট জারির লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমাদের যা যা করণীয়, আমরা করে যাচ্ছি। আরো কিছু করণীয় থাকলে ক্ষেত্রবিশেষে চিন্তা করে আমরা করব।

শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। এরপর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে সেটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি, তার সুস্পষ্ট লঙ্ঘন হবে।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ