অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো নির্বাচিত সরকার কিন্তু একটি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। একটা কথা মনে রাখতে হবে যে, হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা-ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা তৈরি করা কোনোভাবেই কাম্য নয়। আমাদের মাথায় রাখতে হবে যে, নৈরাজ্য সৃষ্টি করাটা ঠিক হবে না।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত গ্রন্থ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাকে কেউ ভুল বুঝবেন না। অনেকেই বলেন, আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন? বিশেষ করে ছাত্রনেতারা। আসলে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, আমি বিশ্বাস করি, নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো।
সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন যে অস্থিরতা চলছে, এই অবস্থা যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমনকিছু আমরা করব না যাতে নৈরাজ্য সৃষ্টি হয়। এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে ধৈর্য ব্যাপারটা ছিল। দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনাগুলোকে তিনি কীভাবে বাস্তবায়ন করবেন, প্রথমেই তিনি যুদ্ধ শুরু করে দেননি। প্রথমে শুনেছেন, সমস্ত বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন। কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না। আমি কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমাদের ধৈর্য একেবারেই কম। এইতো মাত্র কয়েকটা মাস হয়েছে। এরমধ্যেই আমরা পাগল হয়ে গেছি সব।
তিনি বলেন, আমাদের সরকার অনেক ভুলত্রুটি করছে। ভুল তো তারা করবেই। কারণ, তারা তো কখনও সরকারে ছিল না, রাজনীতিও করেননি। এমনকি রাজনীতি বিষয়টা তারা জানে না, করেনি, ঠিক না? তাদের কে তো সেই সময়টা দিতে হবে।
Parisreports / Parisreports
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না
তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের
অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল
প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা
জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের
১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান