বৃহষ্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১-২০২৫ দুপুর ১:৫৭

ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল। সেই সময় সংবাদ মাধ্যম যদি সত্যকে পুরোপুরি তুলে ধরতে পারতো তাহলে ফ্যাসিস্টরা চেপে বসতে পারতো না। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২০ জানুয়ারি) সকালে মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি জানান, সাংবাদিকদের সেনাপতি হয়ে সত্য প্রকাশে সর্বদা অবিচল থাকতে হবে। পরিস্থিতি যেমনই হোক সত্য প্রকাশে পিছপা না হওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের আমির বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের ওপর চরম নিয়ন্ত্রণ করা হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ৪টি মিডিয়া বাদে সব মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে সংগ্রামও একটি। পরবর্তীতে সেই যাত্রা ধীরে ধীরে আবার শুরু হয়েছে।

ডা. শফিকুর রহমান জানান, আওয়ামী লীগ শহিদের নতুন সংজ্ঞা দিয়েছিল। তারা যাদের শহিদ বলবে তারাই শহিদ আর কেউ নয়। আর ওই নেতাকে শহীদ বলায় দৈনিক সংগ্রামের ওপর তাণ্ডব চালানো হয়েছিল। জাতির পাশাপাশি তারা সংবাদ জগতের ওপর তাণ্ডব চালিয়েছে। জাতির দর্পণ ও বিবেক হিসেবে সাংবাদিকরা যদি ভূমিকা পালন করতেন ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির ওপর জেঁকে বসতে পারতো না।

জামায়াত আমির আরও জানান, সংবাদ সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। এখানে কোনো সাংবাদিকের নিজস্ব বক্তব্য সংযোজন হবে না। সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। ফ্যাসিবাদী আমলে এটি একবারেই হয়নি। এখনও এর কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে; মত প্রকাশের জন্য কাউকে হয়রানি করা যাবে না। কোনো সরকারের আমলেই যেন কোন সাংবাদিককে যেন চাকরিচ্যুত করা না হয়। একইসাথে

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা