বুধবার, ১ জুলাই, ২০২৬

বাড়িতে ঢুকে সাইফ আলি খানকে ছুরিকাঘাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২৫ রাত ৯:৪৪

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছে। মুম্বইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে থাকেন সাইফ আলি খান ও করিনা কাপুর খান। গভীর রাতে সেই বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, মধ্যরাতে বাড়িতে দুর্বৃত্ত ঢুকে পড়ে তখন পরিবারের সদস্যরা সবাই ঘুমাচ্ছিলেন। তারা সাইফকে একাধিকবার  ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে। 

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারীকে নিয়ে থাকেন সাইফ। ঘটনার সময় কারিনাসহ তাদের দুই সন্তানও ছিল। তারা নিরাপদে আছেন। জানা গেছে, ধারণা করা হচ্ছে হামলাকারী ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তির সময় সাইফকে ছুরিকাঘাত করা হয়। যাতে গুরুতর জখম হন অভিনেতা। সাইফের শরীরে ছয়টি ছুরিকাঘাত রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা।  

লীলাবতী হাসপাতালের চিকিৎসক নীরজ উত্তমণি বলেন, রাত সাড়ে তিনটার দিকে সাইফ আলি খানকে লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। 
বান্দ্রা ডিভিশনের ডিসিপির বলেন, এটা সত্যি। বুধবার রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনার তদন্ত করছে। পুলিশ দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা করছে। 

Parisreports / Parisreports

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন

অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়

শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন

একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান

জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা

কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান