বুধবার, ১ জুলাই, ২০২৬

নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২৫ সকাল ৯:১৪

নারী উদ্যোক্তা সোশ্যাল ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই। তিনি ব্যংককে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই। আজ বুধবার নিজের ফেসবুকে তনি লিখেছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।

মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন তনির স্বামী। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে। সে খবর নিজের ফেসবুকে জানিয়ে তনি লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি, আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।’

সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেছিলেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু শেষ রক্ষা হলো না। চিরতরে চলে গেলেন এ সোশ্যাল ইনফ্লুয়েন্সারের স্বামী। 

বলে রাখা ভালো, শাহাদাৎ হোসাইন একজন সফল ব্যবসায়ী ছিলেন। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েছিলেন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছিলেন তখন।

তবে শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নিয়েছিলেন তনি।  

 

Parisreports / Parisreports

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন

অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়

শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন

একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান

জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা

কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান