বুধবার, ১ জুলাই, ২০২৬

হলিউডে দাবানল, বাড়ির দরজা খুলে দিয়েছেন জোলি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ১১:২২

ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসের বড় অংশ পুড়ে ছাই। হলিউডের নামী তারকাদের অনেকের ঘর-বাড়িও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১১।  এমন প্রাকৃতিক দুর্যোগে যে যার সাধ্যমতো বিপদগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। এর মধ্যে নিজের বাড়ির দরজা খুলে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। 

দাবানলে জ্বলছে হলিউড! আগুনে পুড়েছে টম হ্যাঙ্কস, প্যারিস হিলটনের বাড়িদাবানলে জ্বলছে হলিউড! আগুনে পুড়েছে টম হ্যাঙ্কস, প্যারিস হিলটনের বাড়ি সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন বলছে, লস অ্যাঞ্জেলেসের গৃহহারা বন্ধুদের জন্য বাড়ির দরজা খুলে রেখেছেন ‘মেলফিসেন্ট’ অভিনেত্রী।

জোলির ঘনিষ্ঠরা বলছেন, ‘যারা তাদের বাড়ি-ঘর হারিয়েছে বা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য আবেগাপ্লুত অ্যাঞ্জি। তিনি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন, এমনকি যাদেরকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল—এমন বন্ধুদের জন্য তাঁর বাড়ি উন্মুক্ত করে দিয়েছেন।’ মঙ্গলবার (৭ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডে দাবানল শুরু হয়। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক।

জোলির মতো অন্যান্য সেলিব্রিটিরাও দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী হ্যালি বেরি তাঁর এক ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন, দাবানলে বিপদগ্রস্তদের মৌলিক চাহিদা পূরণে ‘সেনিটারি ক্লোজেট’ বিতরণ করেছেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন মেগান মার্কেল ও প্রিন্স হ্যারিও। এলএ থেকে বাস্তুচ্যুত প্রিয়জনদের জন্য তাঁরা নিজেদের বাড়ি খুলে দিয়েছেন।

Parisreports / Parisreports

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন

অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়

শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন

একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান

জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা

কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান