রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

১৩তম বছরে পা দিল নভোএয়ার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১-২০২৫ রাত ১২:১৬

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে।  বুধবার (৮ জানুয়ারি) নভোএয়ার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাফল্যের ১২ বছর উদযাপন করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, নিরাপত্তা এবং সেবা, এই দুটি মূল মন্ত্রে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে আসছি। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ অগ্রাধিকার। নভোএয়ার যাত্রীদের চাহিদা পূরণে সদা প্রস্তুত এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি আরও বলেন, নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে আকাশপথে ভ্রমণে নভোএয়ার সবার কাছে একটি বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে আমাদের অঙ্গীকার হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রীদের আরও  উন্নত সেবা প্রদান।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রয়েছে, শীঘ্রই পুনরায় চালু করা হবে।

২০১৩ সালের  ৯ই জানুয়ারি নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করে। নভোএয়ার ১২ বছরে এক লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং সাড়ে ৭০ লাখেরও বেশি যাত্রীকে সেবা প্রদান করেছে।

এছাড়া, যাত্রীদের বিশেষ সেবা প্রদান করতে নভোএয়ার দেশের প্রথম উড়োজাহাজ সংস্থা হিসেবে চালু করেছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস, কো-ব্রান্ডেড কার্ড, টিকিট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা।

নভোএয়ার ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটরের ২০১৪ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০১৯ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০২২ ও ২০২৩ সালে বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স হিসেবে পুরস্কার লাভ করে।

Parisreports / Parisreports

কবি নজরুলের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস

রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী শাকিল

টিএমজিবি ও রাশিয়ান হাউস বাংলাদেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ 

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ

দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি 

কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা

ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন 

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নিখোঁজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর আর নেই