বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

সিজেএফডি’র নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লায় ডিসির বাসভবনে ছেলেসহ সাংবাদিককে নাজেহাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ১:৯

সম্প্রতি দৈনিক ইনকিলাবের সাবেক কুমিল্লা জেলা প্রতিনিধি এবং বর্তমানে সাপ্তাহিক গোমেতি সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মোবারক হোসেনের ৮ম শ্রেণী পড়ুয়া কিশোর ছেলে তাহসিন রাহমান গাছ (ইনডোর প্ল্যান্ট) ও পত্রিকা উপহার দিতে জেলা প্রশাসকের বাসভবনে যাওয়ায় তাকে আটকে রেখে তার বাবাকে খবর দিয়ে এনে ছবি তুলে রেখে এনডিসিকে দিয়ে শাসিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আমিরুল কায়সার। এ ঘটনায় স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন এক বিবৃতিতে বলেন, গাছ উপহার দিতে যাওয়ায় তাহসিনের সঙ্গে এমন ভয়ভীতি প্রদর্শনমূলক আচরণ যেমন তার কিশোর মনে নেতিবাচক প্রভাব ফেলেছে, তেমনি একজন সিনিয়র সাংবাদিক জেনেও অপরাধী বিবেচনায় মোবারক হোসেনের ছবি তুলে রাখা চরম ধৃষ্টতা। জুলাই বিপ্লবের পর আমরা আশা করেছিলাম ডিসিদের আচরণে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু আমরা আশাহত। 

তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা রাখা এই কিশোর স্কাউট তাহসিন রহমান সরকারকে সহায়তায় ১৫ দিন রাস্তায় ট্রাফিকের কাজও করেছে। এই ঘটনায় তাহসিনের মতো দেশের অসংখ্য ছাত্র-তরুণের মনে আমলাদের সম্পর্কে একটি নেতিবাচক বার্তা যেমন গিয়েছে, তেমনি কুমিল্লাসহ দেশের আপামর জনসাধারণের মধ্যে ওই ডিসিকে প্রত্যাহারের দাবিও উঠেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে সারাদেশের জেলা প্রশাসকদের আরও সতর্কতার সঙ্গে কাজ করার অনুরোধ করছি।

Parisreports / Parisreports

দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি 

কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা

ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন 

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নিখোঁজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর আর নেই

দৈনিক যায়যায়দিনের ডিক্লেয়ারেশন বাতিল

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে " সাদা হাতি"র আয়োজন

স্মার্টকৃষি নির্ভর মডেল গ্রাম বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশের উদ্যোগ

নোয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতির মায়ের মৃত্যু