রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আন্দোলনে যাদের অবদান, তাদের মূল্যায়ন করুন: সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১-২০২৫ সকাল ৭:৫১

কোটা সংস্কার আন্দোলন থেকেই সূত্রপাত হয় জুলাই বিপ্লবের। ছাত্রসমাজ ও চাকরিপ্রত্যাশীদের কাছে তুমুল জনপ্রিয় সেই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন, তাদের থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে প্রতিনিধিত্ব দাবি করেছেন কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালের ৩১ জানুয়ারি হাইকোর্টে দায়েরকৃত রিটের পিটিশনার ও সেই সময়ে কোটা সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরিতে শতাধিক রিপোর্টকারী আলোচিত সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ।

তিনি শহীদ মিনারে দুস্কৃতিকারীদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন ঐক্যবদ্ধ গণ অধিকার পরিষদের মুখপাত্র ও ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ফারুক হাসানকে দেখতে আজ সোমবার পিজি হসপিটালে গিয়ে এসব কথা বলেন। এসময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যানের বিশেষ সহকারী এম এ রহিম এবং  প্রেস এন্ড মিডিয়া উইংসের দায়িত্বে নিয়োজিত দফতর সম্পাদক কাজী শামসুল ইসলাম রঞ্জন উপস্থিত ছিলেন।

৫৬% কোটার কারণে বিসিএস বঞ্চিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ আরও বলেন, তরুণ-ছাত্র সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় ও ত্যাগী নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ফারুক হাসান ও রাশেদ খান এই সরকারে তাদের অংশীদারিত্ব ডিজার্ভ করে। নানা কারণে সমালোচিত ও বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে না এনে এই আন্দোলনের পেছনে যাদের অসামান্য অবদান, তাদেরকে মূল্যায়ন করার দাবি করেন তিনি। তিনি ফারুক হাসানের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

Parisreports / Parisreports

কবি নজরুলের স্মরণে ঢাকার রাশিয়ান হাউস

রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করতে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী শাকিল

টিএমজিবি ও রাশিয়ান হাউস বাংলাদেশের মধ্যে সৌজন্য সাক্ষাৎ 

গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ

দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি 

কক্সবাজারে টিএমজিবি’র পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা

ঢাকায় রুশ হাউসে রাশিয়া দিবস উদযাপন

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন 

ঢাকায় গিয়ে দুই দিন ধরে সাংবাদিক নিখোঁজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর আর নেই