বুধবার, ১ জুলাই, ২০২৬

আঙুলে আড়াই কোটি টাকা মূল্যের আংটি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১-২০২৫ সকাল ৬:২৪

হলিউডের তারকা যুগল টম হল্যান্ড আর জেনডায়াকে নিয়ে চর্চার শেষ নেই। সম্পর্ক নিয়ে তাঁরা লুকোছাপা করেন না। কিছুদিন আগেই একসঙ্গে বড়দিন উদ্‌যাপনের খবর নিজেই জানিয়েছিলেন টম। তবে এবার তাঁরা শিরোনামে ভিন্ন কারণে। পিপলডটকমসহ অনেক গণমাধ্যমের খবর, জেনডায়া হয়তো বাগ্‌দান সেরেছেন।

জেনডায়ার বাগ্‌দানের গুঞ্জন চাউর হওয়ার কারণ তাঁর আঙুলের আংটি। আজ সোমবার সকালে ৮২তম গোল্ডেন গ্লোবে হাজির হয়েছিলেন জেনডায়া। সেখানেই তাঁর আংটি সবার নজর কাড়ে। এর পরেই অভিনেত্রীর বাগ্‌দানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও টম বা জেনডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

জেনডায়া গ্লোডেন গ্লোবে হাজির হয়েছেন মিউজিক্যাল-কমেডি সিনেমা বিভাগের সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়ে। শেষ পর্যন্ত অবশ্য পুরস্কার পাননি। এই মনোনয়ন তিনি বাগিয়েছিলেন গত বছর মুক্তি পাওয়া তাঁর প্রশংসিত সিনেমা ‘চ্যালেঞ্জার্স’ দিয়ে। রোমান্টিক স্পোর্টস ঘরানার সিনেমাটির অন্যতম প্রযোজকও ছিলেন তিনি।

চলতি বছর জেনডায়া ও টম হল্যান্ডকে একসঙ্গে আবারও পর্দায় দেখা যাবে। ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় জুটি বেঁধে হাজির হবেন তাঁরা।

Parisreports / Parisreports

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন

অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়

শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন

একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান

জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা

কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান