বুধবার, ১ জুলাই, ২০২৬

অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-১-২০২৫ সকাল ৯:৩৯

রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিশা সওদাগর লিখেছেন, ‘প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।’ সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা কিংবদন্তি অভিনেতার মৃত্যুকে শোক জানিয়েছেন। 

প্রসঙ্গত, ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ প্রবীর মিত্রের। ১৯৮২ সালে তিনি বড় ভাল লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

Parisreports / Parisreports

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন

অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন

দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে

‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়

শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন

একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান

জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক

‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা

কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’

শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান