বিয়ে করলেন আরমান মালিক
বছরের শুরুতেই নতুন জীবনে পা রাখলেন বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ছবি দিয়ে এই সুখবর দিয়েছেন নবদম্পতিই। ২০২৩ সালের আগস্টে বাগদান সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ।
তাদের বাগদানের ছবিতেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিয়েতেও সেই ধারাই বজায় থাকল। দিনের আলোয় পালিত হল বিবাহ-আচার।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন আরমান-আশনা।
ক্যাপশনে তারা লেখেন, তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)। ছবিতে দেখা যায়, এক চিলতে রোদের আলো ও ফুলের পাপড়ির ছোঁয়ায় চার হাত এক করছেন তারা।
বিয়ের জন্য দুজনই বেছে নিয়েছিলেন সাবেক সাজ। আশনা পরেছিলেন কমলা রঙের লেহেঙ্গা ও তার সঙ্গে মানানসই পান্নাখচিত গয়না।
অন্যদিকে আরমান পরেছিলেন পিচ রঙের শেরওয়ানি। আত্মীয় ও ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেই বিয়ে সারেন আরমান ও আশনা।
জানা গেছে, গায়কের স্ত্রী আশনা একজন ভারতীয় ফ্যাশন, বিউটি ভ্লগার ও ইউটিউবার। এর আগে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অব দ্য ইয়ার-২০২৩ নির্বাচিত হয়েছেন আশনা।
Parisreports / Parisreports
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে