বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালকে ডুবিয়ে রংপুরের তিনে তিন


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ৩-১-২০২৫ রাত ১২:১০

লক্ষ্য নাগালেই রেখেছিল বোলাররা। ব্যাটিংয়ে বাকিটা সহজেই সেরেছেন সাইফ হাসান ও অ্যালেক্স হেলস। বিপিএলের দুই হট ফেবারিটের লড়াইও জমেনি তাতে। ফরচুন বরিশালের ১২৪ রানের জবাবটা ৩০ বল হাতে রেখেই দিয়েছে রংপুর রাইডার্স। ৮ উইকেটে জিতে নুরুল হাসানদের দল পেয়েছে আসরের টানা তিন জয়। আপাতত আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে রাইডার্সরা।

শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবারের লড়াই ছিল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বনাম গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নের। মিরপুরে ম্যাচটি ঘিরে বাড়তি উত্তেজনাও ছিল। কিন্তু মাঠের খেলায় সেই আঁচ পড়েনি এতটুকুও। নাহিদ-খুশদিলদের বোলিংয়ে রাঙানো দিনে অল্পতেই থামে বরিশাল। সেই পুঁজি শতরান ছাড়ানো জুটিতে হেসেখেলে পার করে দেন সাইফ হাসানরা। ঢাকা ক্যাপিট্যালস ও সিলেট স্ট্রাইকার্সের পর ফরচুনদেরও হারিয়ে তাতে তিনে তিন করেছে নুরুল সোহান ব্রিগেডস।

ছোট লক্ষ্যে অবশ্য ভালো শুরু পায়নি রাইডার্সরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই মাত্র ৫ রানের মধ্যে দুই টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে তারা। ইকবাল হোসেন ইমনের সেই জোড়া আঘাতের পর তেমন কেউ আর বাগড়া দিতে পারেননি বরিশালের। ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২৮ রান তোলে রংপুর। ৪৬ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬২ রান করেন সাইফ। ওপেনার হেলস খেলেন ৪১ বলে ৪৯ রানের ইনিংস।

এর আগে, বোলিংয়ে তোপ দেগেছিলেন নাহিদ রানা, সঙ্গে যোগ হয়েছিল খুশদিল শাহের ঘূর্ণি। রাইডার্সের বিপক্ষে দারুণ শুরু করা তামিম ইকবালের দল খেই হারায় তাতেই। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে শতরান পার করিয়ে অল্পতে গোটানোর লজ্জা থেকে বাঁচান মোহাম্মদ নবী।  দিনের দ্বিতীয় খেলায় ৩টি উইকেট নেন খুশদিল। পাকিস্তানি স্পিনার ৪ ওভারে খরচ করেন মোটে ১৮ রান। 

আগের ম্যাচের সেরা নাহিদ রানা এদিনও ছিলেন দাপুটে। ১৮ বলে ২৮ রান করে তাণ্ডব চালানো তামিম ইকবালকে থামান এই স্পিড স্টার। পরে নেন বাংলাদেশের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহর উইকেটও। ২ ওভারে ১০ রান দিয়ে দুটি উইকেট নেন ইফতেখার আহমেদ। বাকিদেরও নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি রান তুলতে পারেনি বরিশাল। 

দলের হয়ে সর্বোচ্চ রান আসে তামিমের ব্যাট থেকে, দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান নবীর। আফগানিস্তানের তারকা অলরাউন্ডারের ব্যাটে চড়ে শতরান পেরোনোর পর আরও খানিকটা এগোতে পারে বরিশাল। যা যথেষ্ট হয়নি জয়ের জন্য যথেষ্ট করতে পারেননি বরিশালের বোলাররা।

Parisreports / Parisreports

বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান

লা লিগায় এলচেকে হারিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা

সাকিবকে দলে ফেরানোর ইঙ্গিত দিলো বিসিবি

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

মিরপুরে হীরাখচিত ট্রফি

ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

ভারতে বিশ্বকাপ খেলতে ফের আইসিসির আহবান

সাগরিকার ৫ গোল ও ঋতুপর্ণাদের আরেকটি বড় জয়

ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়

বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলেন নেইমার

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ

আইসিসির মাসসেরা দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার