রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রিয়াদে জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২৬ রাত ১০:২৪

রিয়াদে জ্বালানি স্থাপনা ও ইয়েমেনের লাহিজ প্রদেশে সৌদি সমর্থিত সেনাসমাবেশ লক্ষ্য করে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে গোষ্ঠীটি। এসব হামলায় কয়েক ডজন সেনা হতাহত এবং বিপুলসংখ্যক সামরিক যানবাহন ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তারা।

সংবাদমাধ্যম আল জাজিরার শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এসব বলা হয়েছে। ইয়েমেনের হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তাদের অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশনও রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন, লোহিত সাগর উপকূলের ইয়ানবুর একটি তেল স্থাপনা এবং রিয়াদে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি ভবনে হামলার দাবি করেছিল হুতিরা। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছিল গোষ্ঠীটি। তবে হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সমর্থিত সেনাদের কয়েকটি সমাবেশস্থল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতিরা। এতে কয়েক ডজন সেনা নিহত ও আহত এবং বহু সামরিক যানবাহন ধ্বংস হয়েছে বলে দাবি করেন ইয়াহিয়া সারি।

অন্যদিকে, শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। তবে হুতিদের দাবি করা হামলাগুলোর ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের সংখ্যা সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। 

Parisreports / Parisreports

পানির নিচে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেল

রিয়াদে জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প