বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩-১১-২০২৬ বিকাল ৭:১৭

সফলতার পেছনে থাকে বড় স্বপ্ন, পরিশ্রম আর সামনে এগিয়ে যাওয়ার জেদ। যারা সাধারণ থেকে বেড়িয়ে সবসময় নতুন কিছু করতে চান, তাদের কাছে প্রতিটি অর্জনের মূল্য অনেক। ক্যারিয়ারের বড় সাফল্য কিংবা ব্যক্তিগত আনন্দ, সবই তাদের জন্য উদযাপনের যোগ্য। আর এই পথচলাকে আরও দারুণ করে তুলতে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে আসছে ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি৮০। চমৎকার ডিজাইন আর দুর্দান্ত ক্যামেরার এই ফোনটি তাদের জন্যই, যারা সবসময় চান সেরাটা ।

যারা সবার মধ্যে থেকেও নিজের জন্য একটি বিশেষ জায়গা তৈরি করে নেন, তাদের স্টাইলেও থাকে আলাদা ছাপ। আর সেই আলাদা পথচলাকে আরও অনন্য করতে ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জ রঙে। নতুন এই ফোনটির আকর্ষণীয় রঙ আত্মবিশ্বাস ও স্বতন্ত্র ব্যক্তিত্বের দারুণ প্রকাশ ঘটাবে। এর ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ডিজাইন এবং অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেম ফোনটিকে দিয়েছে এমন এক প্রিমিয়াম রূপ, যা সহজেই সবার দৃষ্টি কাড়বে।

সীমানার বাইরে গিয়ে যারা সবসময় নিজেদের ছাড়িয়ে যেতে চান, তাদের কাছে সাফল্য মানে শুধু লক্ষ্য পূরণ নয় বরং নিজের ব্যক্তিত্বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা। চমৎকার ডিজাইন ও অনন্য বৈশিষ্ট্যের ভিভো ভি৮০ ফোনটি তাদের আত্মবিশ্বাস ও সফল পথচলার সাথে একদম মিলে যায়।

শুধু ডিজাইনেই নয়, ছবি তোলার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে ভিভো ভি৮০। এতে থাকবে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা এবং জাইস ৮৫ ও ১০০ মিলিমিটার পোর্ট্রেট প্রযুক্তি। যা, ছবি তোলার অভিজ্ঞতাকে নিয়ে যাবে অন্য এক উচ্চতায়। কাজের বড় কোনো অর্জন হোক কিংবা কাছের মানুষদের সাথে কাটানো বিশেষ মুহূর্ত, জীবনের প্রতিটি সুন্দর স্মৃতি এখন আরও নিখুঁতভাবে ধরে রাখা যাবে।

রাইজ অরেঞ্জের মতো নজরকাড়া রং, প্রিমিয়াম ডিজাইন এবং আকর্ষণীয় ক্যামেরা ফিচার নিয়ে স্মার্টফোনের দুনিয়ায় নতুন চমক হয়ে আসছে ভিভো ভি৮০। যারা বড় স্বপ্ন দেখেন, প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জীবনের প্রতিটি ধাপে নতুন কিছু অর্জন করতে চান, তাদের পথচলায় নতুন মাত্রা যোগ করতে খুব শিগগিরই বাংলাদেশের বাজারে আসছে ভিভো ভি৮০।

Parisreports / Parisreports

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার

ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী