আক্রান্তে পুরুষ এগিয়ে, ডেঙ্গুতে মৃত্যু বেশি নারীদের
দেশে দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে ১৯ হাজার ৮০৯ জন পুরুষ এবং ১২ হাজার ২৪২ জন নারী। অন্যদিকে, ডেঙ্গুতে মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৫১ জন নারী ও ৩৭ জন পুরুষ। অর্থাৎ আক্রান্তের সংখ্যায় নারীদের তুলনায় পুরুষেরা প্রায় ২২ শতাংশ এগিয়ে থাকলেও মৃত্যুর ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের হার প্রায় ১৭ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে বয়সের একটি নির্দিষ্ট প্রবণতাও রয়েছে। আক্রান্ত রোগীদের প্রায় ৬০ শতাংশের বয়স ১৬ থেকে ৪০ বছরের মধ্যে। এ বয়সের আক্রান্তদের মধ্যে ৬৩ শতাংশ পুরুষ ও ৩৭ শতাংশ নারী। অন্যদিকে, একই বয়সসীমায় মৃত্যুর ক্ষেত্রে নারীদের অংশ ৬০ শতাংশ এবং পুরুষের ৪০ শতাংশ। অর্থাৎ ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর বিচারে ১৬ থেকে ৪০ বছর বয়সীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তবে, আক্রান্তের ক্ষেত্রে পুরুষের সংখ্যা বেশি হলেও মৃত্যুর ক্ষেত্রে এই বয়সী নারীদের হার বেশি।
নারীদের মৃত্যুর হার বেশি হওয়া প্রসঙ্গে বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মির্জা জিয়াউল ইসলাম বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যুর একটি প্রধান কারণ হচ্ছে স্থূলতা। মানুষের ওজন যত বেশি, ডেঙ্গুর তীব্রতা তার ক্ষেত্রে তত বেশি হতে পারে। বাংলাদেশের নারীদের একটি বয়সের পর শরীরে স্থূলতা ও ওজন বৃদ্ধি পেতে দেখা যায়। ফলে তাদের ডেঙ্গুর তীব্রতা বৃদ্ধির ঝুঁকি থাকে, যা পরবর্তীতে মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দেয়।’
Parisreports / Parisreports
আক্রান্তে পুরুষ এগিয়ে, ডেঙ্গুতে মৃত্যু বেশি নারীদের
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্য কমপ্লেক্সে তেল বরাদ্দের অভাবে অচল জেনারেটর
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
এক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু
বদলেছে হামের ধরন, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের
হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
ঢামেক চিকিৎসক-শিক্ষার্থী মারামারি
১৯ দিনে হামে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর
চলতি মাসে হামে ১২ শিশুর মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮