ফের ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক আবু জাফর বিশ্বাস। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামিপক্ষের আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ইনুর আইনজীবীরা শুনানিতে আদালতকে বলেন, রাজনৈতিক কারণে হাসানুল হক ইনুকে হয়রানি করার জন্য এ মামলায় আসামি করে রিমান্ড চাওয়া হয়েছে। এ মামলায় রিমান্ড না দেওয়ার অনুরোধ করছি, প্রয়োজনে জেলগেট জিজ্ঞাসাবাদ দেন।
এ সময় তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, আসামি ইনু হত্যা মামলায় ৯ নম্বর আসামি। হত্যাকাণ্ডের সময় নীতি নির্ধারণী পর্যায়ে তার ভূমিকা ছিল। মামলার সত্য উদঘাটনের জন্য তার ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
অন্যদিকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ইনু এ মামলার এজাহারভুক্ত আসামি। ইনুদের মতো ১৪ দলীয় জোটের নেতাদের ইন্ধনে শেখ হাসিনা এত বড় গণহত্যা চালিয়েছেন। তাই তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।
Parisreports / Parisreports
চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড
সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার
আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
‘কাঠগড়ায় আসামি দেখলাম, আমরা খুব খুশি’
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট
টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড
শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ
চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা