বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত আমিরাতের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ২:২৭

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বিনিময় ও আর্থিক লেনদেন পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) রাতে এক বিবৃতিতে আবু ধাবির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এর কারণ হিসেবে আবু ধাবি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধিকে দায়ী করে বলেছে এতে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা’ ক্ষুণ্ণ হচ্ছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, তারা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ৪ মে ফুজাইরাহ বন্দরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে এ ধরনের প্রথম ঘটনা এটি।

পরে এক বিবৃতিতে মন্ত্রণায়টি জানায়, তাদের মূল্যায়ন অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো ‘সামুদ্রিক জাহাজ চলাচল’কে লক্ষ্যস্থল করেছিল, কিন্তু উভয়ই লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগরে পড়ে।

বিবৃতিতে মন্ত্রণায়টি বলেছে, তারা যে কোনো হুমকি মোকাবিলা ও রাষ্ট্রের নিরাপত্তাকে ‘অস্থিতিশীল করার অপচেষ্টা’ দৃঢ়ভাবে প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত আছে।

এরপর আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র আফ্রা আল হামেলি এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এমন আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য, বাণিজ্যিক বিনিময় ও আর্থিক লেনদনে স্থগিত থাকবে।’

হামেলি পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে সংলাপ, সহযোগিতা ও অঞ্চলিক সংহতির প্রতি সংযুক্ত আরব আমিরাতের প্রতিশ্রুতি পুনব্যক্ত করেছেন।

 

Parisreports / Parisreports

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক স্থগিত

ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত আমিরাতের

কলকাতায় আবাসিক হোটেলে আগুন: বাংলাদেশিসহ নিহত ৯

বাংলাদেশকে নিয়ে আপত্তিকর মন্তব্য বিতর্কিত যোগগুরু রামদেবের

গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ইরানের সাথে সমঝোতা-স্মারকের মেয়াদ শেষ

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম

একই দিনে ইন্দোনেশিয়ায় দুই ভূমিকম্প; নিহত অন্তত ৪৭

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

হাসিনার কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি