বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ইরানের সাথে সমঝোতা-স্মারকের মেয়াদ শেষ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২৬ দুপুর ১২:৫

ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হলেও তা আর বাড়াতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ইরানের উচিত সাদা পতাকা উত্তোলন করা। একইসঙ্গে, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ইরানের সঙ্গে প্রয়োজনীয় কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তিনি দেখছেন না। ফলে চলমান সমঝোতার মেয়াদ বাড়ানোরও কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই। জুনে করা এই অন্তর্বর্তী সমঝোতার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং দুই দেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদি সমঝোতার পথ তৈরি করা। ৬০ দিনের সময়সীমা শেষ হলেও সেই লক্ষ্য পূরণ হয়নি।

এর আগে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রতি আরও কঠোর বার্তা দেন ট্রাম্প। দেশটির প্রতি সরাসরি আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, তেহরানের ‘সাদা পতাকা’ তোলা উচিত। একই সাক্ষাৎকারে ইরানের সঙ্গে পরোক্ষ যোগাযোগের একটি পথ চালু থাকার কথাও জানান তিনি।

অন্যদিকে, তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের হামলা ও সমঝোতার শর্ত লঙ্ঘনের পর ওই সমঝোতা কার্যত অর্থহীন হয়ে পড়েছে। ইরানের অভিযোগ, ওয়াশিংটন চুক্তির প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। দুই পক্ষই পরস্পরকে সমঝোতা ভেস্তে যাওয়ার জন্য দায়ী করছে।

Parisreports / Parisreports

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন