ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম
ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম। গত ১৪ আগস্ট শুক্রবার বেলজিয়ামে সূত্রপাত ঘটে এই দাবানলের, তারপর মাত্র তিন দিনে ৩ হাজার হেক্টর জমির গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে।
বেলজিয়ামে সবচেয়ে বড় ও বিধ্বংসী দাবানল হিসেবে হিসেবে ২০১১ সালের দাবানলকে বিবেচনা করা হতো। সেই দাবানলে পুড়ে গিয়েছিল ১ হাজার ৪০০ হেক্টর জমির গাছাপালা। তবে শুক্রবারের দাবানলে ইতোমধ্যেই ২০১১ সালের দাবানলের তুলনায় দ্বিগুণ পরিমাণ জমির গাছপালা পুড়ে গেছে।
শুক্রবার পূর্বাঞ্চলে দাবানলের সূত্রপাত হওয়ার পর জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের সব কর্মীকে দাবানল নিয়ন্ত্রণে মোতায়েন করে বেলজিয়ামের সরকার। পরে বেলজিয়ামের সেনাবাহিনী এবং সাধারণ লোকজনও এগিয়ে আসতে থাকে আগুন নেভানোর উদ্যোগে।
তবে প্রায় চার দিন ধরে প্রচেষ্টারও পরও নিয়ন্ত্রণে আসছে না আগুন। রোববার বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় প্রদেশ ওয়ালোনিয়ার প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র স্টেফানি এরনক্স জানিয়েছেন, শুষ্ক বাতাসের প্রভাবে দাবানল ক্রমশ জার্মানির সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে।
বেলজিয়ামের ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন করিম বৌর্ফা রয়টার্সকে বলেছেন, “ আমি কখনও কল্পনাও করতে পারিনি যে বেলজিয়ামে কখনও এত বড় মাত্রায় দাবানল হতে পারে। এখন এই দাবানল আমাদের মোকাবিলা করতে হচ্ছে।”
“আমার মনে হয় ভবিষ্যতেও এমন বিপর্যয় ঘন ঘন আসবে। এ কারণে আমাদের উচিত হবে বিপর্যয় মোকাবিলার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা।”
Parisreports / Parisreports
ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম
একই দিনে ইন্দোনেশিয়ায় দুই ভূমিকম্প; নিহত অন্তত ৪৭
মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
হাসিনার কোনো বক্তব্যই ভারত সরকার সমর্থন করে না
কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস
কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা
আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০