বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২৬ বিকাল ৬:৪২

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি 'এমকিউ-৯' রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আইআরএনএর প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির এয়ার ফোর্স অত্যাধুনিক একটি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করে। তবে ড্রোনটি ঠিক কখন এবং কীভাবে ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এদিকে, হরমুজগান প্রদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। হরমুজ প্রণালির কাছে অবস্থিত এ অঞ্চলটি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। 

এর আগে, একই অঞ্চলে মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।

'এমকিউ-৯ রিপার' যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত একটি সামরিক ড্রোন। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক অভিযানে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বোমা হামলার মতো মিশনে এ ড্রোন ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে, গত ফেব্রুয়ারিতে, সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র কয়েক ডজন 'এমকিউ-৯' ড্রোন হারিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এসব ড্রোনের কতগুলো ইরানি হামলায় ধ্বংস হয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইরানের সর্বশেষ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Parisreports / Parisreports

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন