সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক
অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ে প্রবেশে বেসরকারি পাস বাতিল করা হয় এবং সাংবাদিকদের প্রবেশে সাময়িক বিধিনিষেধ দেওয়া হয়। এ বিষয়ে সুরাহার জন্য আজ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ১ নং গেটের সামনে অপেক্ষা করছেন শতাধিক সাংবাদিক।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সচিবালয়ের ভিজিটর গেটে অপেক্ষা করতে দেখা গেছে তাদের।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দিতে সাংবাদিকরা অপেক্ষা করছেন। এদিকে নিরাপত্তার জন্য সচিবালয়ে প্রবেশের সব গেট বন্ধ রাখা হয়েছে। শুধু মাত্র সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভিজিটর গেট ও প্রেস ক্লাব সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করছেন।
এ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব বলেন, পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে বাধা স্পষ্ট একটি অশুভ ইঙ্গিত৷ এখানে আমরা শান্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি৷ আশা করছি আজকের বৈঠকে এসব সমস্যার সাসটেইনেবল সমাধান হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, যারা সচিবালয়ে বিটে কাজ করেন তাদের কার্ড বহাল এবং প্রবেশের বিধিনিষেধ যাতে না থাকে সে বিষয়ে সুরাহার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য অপেক্ষা করা হচ্ছে৷ আমরা প্রত্যাশা করছি এই বৈঠকে একটি ভালো সিদ্ধান্ত আসবে। পেশাদার সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের এই বিধিনিষেধ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে সামনে দেশের সব সাংবাদিক সংগঠনগুলো নিয়ে বড় কর্মসূচি আসবে।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর