রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের আলোচনা শেষ

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-৭-২০২৬ রাত ৮:৫৩

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে চার ধাপের পরিকল্পনার কথা জানিয়েছেন তেহরানের অস্থায়ী জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাভাদ হাজ-আলি-আকবারি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) জুমার খুতবায় হাজ-আলি-আকবারি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার যুগ স্থায়ীভাবে শেষ হয়ে গেছে। এখন থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে ইরানের কর্তৃত্বে থাকবে।

রাজধানী তেহরানে মুসল্লিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, প্রতিশোধমূলক এই পরিকল্পনার প্রথম ধাপে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী, হামলাকারী ও সহযোগীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

তার ঘোষিত পরিকল্পনার দ্বিতীয় ধাপে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়ে অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে, পশ্চিম এশিয়া থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়ার এবং চতুর্থ ধাপে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটানোর কথা উল্লেখ করেন তিনি।

হাজ-আলি-আকবারি বলেন, ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থা, পাশাপাশি কূটনৈতিক ও বিচারিক প্রতিষ্ঠানগুলো প্রথম ধাপের কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় করে কাজ করছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। সাম্প্রতিক হামলাগুলো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি সরিয়ে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের এই ধর্মীয় নেতা বলেন, প্রতিশোধের চূড়ান্ত লক্ষ্য অর্জিত হবে আল-আকসা মসজিদ থেকে ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্তি, অঞ্চল থেকে ইসরায়েল রাষ্ট্রের অপসারণ এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার মধ্য দিয়ে।

হাজ-আলি-আকবারি জানান, দক্ষিণ ইরানের বিভিন্ন প্রদেশে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কূটনৈতিক সমঝোতার সব পথ বন্ধ হয়ে গেছে। তার দাবি, এসব হামলায় সামরিক ঘাঁটি, অবকাঠামো, পরিবেশগত স্থাপনা এবং শহীদ বাঘাই হাসপাতাল লক্ষ্যবস্তু করা হয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে ভেঙে পড়েছে। ভবিষ্যতে হরমুজ প্রণালি ঘিরে সম্পর্ক নির্ধারিত হবে শুধু ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতার ভিত্তিতে।

 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা