রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২৬ দুপুর ৩:১৮

প্রেমের বিয়ে নিয়ে বিরোধের জেরে থানার ভেতরেই ১৯ বছর বয়সী এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ তার বাবার বিরুদ্ধে উঠেছে। ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির। নিহত শিবানী গত ১৮ মে প্রতিবেশী ললিত ভার্মার সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে তারা মন্দিরে বিয়ে করেন এবং আইনগতভাবে সেই বিয়ে নিবন্ধনও করেন।

এ ঘটনায় শিবানীর পরিবার ললিতের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ওই দম্পতির খোঁজ শুরু করে। গত শুক্রবার মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে তাদের উদ্ধার করে বান্দায় নিয়ে আসে পুলিশ। পুলিশের কাছে শিবানী ও ললিত জানান, তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন। এ সময় তারা বিয়ের প্রয়োজনীয় কাগজপত্রও দেখান।

পরে থানায় উভয় পরিবারের উপস্থিতিতে আলোচনা চলাকালে শিবানীর বাবা-মা তাকে বাড়ি ফিরে যেতে চাপ দেন। কিন্তু শিবানী স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় থাকেন।

একপর্যায়ে উত্তেজনা তৈরি হলে শিবানীর মা তাকে পেছন থেকে ধরে রাখেন। তখন তার বাবা ছুরি দিয়ে মেয়ের ওপর হামলা চালান। হামলায় শিবানীর পেট, হাত ও তালুতে গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর শিবানীর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা