রবিবার, ১৪ জুন, ২০২৬

ভারতে সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২৬ রাত ৮:৫১

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমানবাহিনীর একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, আসামের শহর জোড়হাটে দুর্ঘটনায় পড়া আন্তোনভ অ্যান-৩২ (এএন-৩২) উড়োজাহাজে থাকা পাঁচ সদস্য নিহত হয়েছেন।

বিমানবাহিনীর বিবৃতিতে উড়োজাহাজটিতে মোট কতজন আরোহী ছিলেন বা অন্য কেউ বেঁচে আছেন কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে বিমানবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, উড়োজাহাজের সহ-পাইলট (কো-পাইলট) জীবিত আছেন।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রচারিত ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ ছাড়া, উড়োজাহাজটি কয়েকটি অংশে ভেঙে গেছে বলেও ফুটেজে দেখা যায়। বিমানবাহিনী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, ‘শোকের এই মুহূর্তে আমরা তাদের পাশে আছি।’

এর আগে বিমানবাহিনী জানিয়েছিল, রাশিয়ায় তৈরি আন্তোনভ অ্যান-৩২ উড়োজাহাজটি নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে একটি মিশনে ছিল। অবতরণের সময় এটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত আদালত (কোর্ট অব ইনকোয়ারি) গঠন করা হচ্ছে বলেও জানিয়েছে বিমানবাহিনী। দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ অ্যান-৩২ উড়োজাহাজটি উচ্চতাপূর্ণ অঞ্চল ও প্রতিকূল আবহাওয়ায় কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। ভারতের দুর্গম পার্বত্য এলাকায় সামরিক সরঞ্জাম পরিবহন ও বেসামরিক সহায়তা কার্যক্রমে বিমানবাহিনী প্রায় ১০০টি অ্যান-৩২ ব্যবহার করে।

এর আগে, ২০১৯ সালে চীনের সীমান্তঘেঁষা অরুণাচল প্রদেশে একই ধরনের একটি অ্যান-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত হলে ১৩ জন নিহত হন।

Parisreports / Parisreports

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে রোববার সই হচ্ছে না: ইরান

ভারতে সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

ইউরোপে পৌঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

এআই নকশায় বিশ্বের প্রথম ভ্যাকসিন

বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

ফ্রান্সে উদ্দাম চ্যাম্পিয়ন্স লিগ উদযাপনের পর ৪ শতাধিক গ্রেপ্তার

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের