জ্যাকুলিনকে আঙুরের বাগান উপহার দিলেন সুকেশ
জ্যাকুলিন পাত্তা না দিলেও সুকেশের আত্মাজুড়ে শুধু তার-ই নাম। ফের মিলল প্রমাণ। জেলের বাইরে থাকাবস্থায় নানারকম উপহারে মুড়িয়ে রাখতেন জ্যাকুলিন ফার্নান্দেজকে। এবার জেলে বসে উপহার দিলেন গোটা আঙুরের বাগান।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বড়দিনে জ্যাকুলিনের জীবনে সান্তা হয়ে প্রবেশ করেছেন অর্থ আত্মসাতের মামলায় জেলবন্দি সুকেশ। ফ্রান্সের শত বছরের পুরনো এক আঙুর বাগানের দলিল দিয়েছেন অভিনেত্রীকে। সঙ্গে এক লম্বা প্রেমপত্র।
ওই চিঠিতে লেখা, ‘উৎসবে তোমার থেকে দূরে থাকতেই বড় বিরক্তি। যতই তোমার থেকে দূরে থাকি, তোমার সান্তা হতে কে আটকায়!’ তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি জ্যাকুলিন। যদিও সুকেশকে প্রাণপণে ঝেড়ে ফেলতে চান নায়িকা। তবে সুকেশ নাছড়বান্দার মতো লেগেই আছেন।
এর আগে এক চিঠিতে লিখেছিলেন, ‘জ্যাকুলিন আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি এবং তুমি আমার হৃদস্পন্দনের কারণ… জ্যাকুলিন বেবি আমি তোমাকে খুব মিস করেছি, ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিন থেকে শুরু করে, প্রতি সেকেন্ডে শুধু তোমার কথাই মনে পড়েছে। এটি আমাদের দ্বিতীয় ভ্যালেন্টাইন, কিন্তু আমরা একে অপরের থেকে অনেক দূরে। কিন্তু বেশিদিন আর এরকম থাকবে না। এই বিশেষ দিনে, আমি স্বীকার করতে চাই, জীবনে তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান। তবে তুমি চিন্তা করো না। যে গোল্ড ডিগাররা আমাদের সম্পর্কে ফাটল ধরিয়েছে, তাদের আমি ছাড়ব না। তুমিই সবচেয়ে সুন্দর জিনিস, যা আমাদের জীবনে ঘটেছে। বাবু, তুমি ভেতরে ভেতরে অনেক সুন্দর।’
Parisreports / Parisreports
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা