ক্যামেরা দেখলেই অভিনেত্রীর মতো পোজ রাহার
বাবা-মায়ের সঙ্গে মধ্যরাতে বিমানবন্দরে তারকা দম্পতি রণবীর-আলিয়ার মেয়ে রাহা। কাপুর পরিবারে এই মুহূর্তে রাহা সবচেয়ে বড় সেলিব্রিটি বলা চলে। তাকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন পরিবারদের সদস্য থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা। পাপারাজ্জিদেরও বড্ড ফেভারিট সে। তবে কাউকে দেখেই বিন্দুমাত্র রাহা ভয় পায় না।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহার একটি ভিডিও নেটিজেনদের নজর কেড়েছে। যেখানে দেখা যায়, মেয়েকে কোলে আগলে রেখেছেন আলিয়া। আর সেখানেই সকলের নজর কেড়েছেন রাহা।
ভিডিওতে দেখা যায়, তার নাম ধরে যখন ডাকা হয়েছে সে সময় একগাল হেসে সকলকে ‘হাই’ বলল সে। এখানেই থামেনি সকলের ডাক শুনে উড়ন্ত চুম্বন ছুড়তেও দেখা গেল তাকে। রাহার এমন কাণ্ড দেখে হাসি থামাতে পারেননি রণবীর-আলিয়া। তারাও হাত নেড়ে বিমানবন্দরে প্রবেশ করেন।
ক্যামেরার সামনে এমন পোজ এই প্রথম নয় রাহার। সম্প্রতি, ক্রিসমাস উদযাপনের সময় পাপারাজ্জিদের সামনে আসতে দেখা গেছে তাকে। এত লোককে একসঙ্গে দেখে আলিয়ার মনে হয়েছিল ভয় পাবে রাহা। কিন্তু হলো ঠিক উল্টোটা। ক্যামেরার সামনে আসতেই ‘হ্যালো’ বলে সবার মন জয় করে নেয় সে।
প্রসঙ্গত, ২০২২ সালের ৬ নভেম্বর এ তারকা দম্পতির কোলজুড়ে আসে মেয়ে রাহা। ২০২৩ সালের ক্রিসমাসে প্রথমবার প্রকাশ্যে আসে সে। রাহা প্রথম ক্যামেরার সামনে আসতেই শুরু হয়েছিল তার রূপ নিয়ে নানা চর্চা।
কেউ বলেছেন, একেবারে আলিয়ার মতো দেখতে। আবার কারও মতে দেখতে একদম ঋষি কাপুরের মতো। তবে যতবারই ক্যামরায় এসেছে সে, মন কেড়েছে সকলের।
Parisreports / Parisreports
জেল থেকে আলোর পথ অভিনেতা সিদ্দিক
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা
বিয়ের প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা
কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
শিল্পকলায় ‘প্রকৃতির দেহগত ধারণা’ নিয়ে শুরু হলো কর্মশালা
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান
তরুণী কনটেন্ট ক্রিয়েটর জেপার আকস্মিক মৃত্যু
আম্বানি পুত্রের কাঁধে সালমান খান
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে