শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন গাড়ির চালক বুদ্ধদেব বেরা। বুধবার (৬ মে) রাতে কলকাতার মধ্যমগ্রামের দোহারিয়াতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। মধ্যমগ্রামের দোহারিয়াতে তার গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ ও গাড়ির চালক বুদ্ধদেব বেরা। তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিজেপির একটি সূত্র জানায়, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল, সেই টিমের অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তার সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য ছিলেন।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমধস জয় পেয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী এবারের বিধানসভার ভোটে দুটি আসনে নির্বাচন করে দুটিতেই জয়লাভ করেছেন। ভবানীপুরে মমতা ব্যানার্জীকে এবং নন্দীগ্রাম আসনে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বুধবার বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে তিনি একটি আসন ছেড়ে দেবেন। তবে এক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবে কোন আসনটি ছাড়বেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শুক্রবার (৮ মে) কলকাতায় বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিধানসভা দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হতে পারে।
Parisreports / Parisreports
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২
গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স