ইরানের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
ইরানের সঙ্গে মিলে ‘‘সন্ত্রাসী ও শত্রুতামূলক কর্মকাণ্ডের’’ ষড়যন্ত্র করার দায়ে বাহরাইনে পাঁচ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের পাবলিক প্রসিকিউটর এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে দু’জন আফগান এবং তিনজন বাহরাইনের নাগরিক। বিবৃতিতে বাহরাইনের পাবলিক প্রসিকিউশন বলেছে, বাহরাইন রাজতন্ত্রের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন বিদেশি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগকে জাতীয় নিরাপত্তা বিঘ্নকারী গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এই অভিযোগে ওই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে।
‘‘বাহরাইন রাজতন্ত্রের বিরুদ্ধে ইরানের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সমর্থনের দায়ে আরও ২৫ ব্যক্তিকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’’
বাহরাইনের মানবাধিকারকর্মী মরিয়ম আল-খাওয়াজা বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িত থাকার অভিযোগে বাহরাইনে এটিই প্রথম কোনও মামলা; যেখানে কাউকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হলো।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস