বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

লেবাননে আরও এক ফরাসি শান্তিরক্ষী নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ১১:৩১

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের হামলায় গুরুতর আহত আরও এক ফরাসি শান্তিরক্ষী মারা গেছেন। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফরাসি ওই সৈন্যের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, করপোরাল আনিসে জিরাদাকে গতকাল দেশে ফিরিয়ে আনা হয় এবং বুধবার সকালে তিনি মারা যান।

গত শনিবার দক্ষিণ লেবাননে জাতিসংঘের মিশন ইউনিফিলে দায়িত্ব পালনের সময় আরেক ফরাসি শান্তিরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেন ম্যাক্রোঁ।

যদিও ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, এই ঘটনাটির সঙ্গে তারা জড়িত ছিল না। সেদিনের ঘটনায় আরও দু’জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

এর আগে, ম্যাক্রোঁ বলেছিলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে তার পূর্ণ সমর্থন আছে। তবে তিনি আশঙ্কা করে বলেছেন, চলমান সামরিক অভিযান বন্ধ না হওয়ায় এই যুদ্ধবিরতি অকার্যকর হতে পারে।

হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগ ও ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

Parisreports / Parisreports

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন