বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২৬ সকাল ৭:২৮

আগামীকাল (বৃহস্পতিবার) রাত ১০ থেকে আগামী সোমবার (১৩ এপ্রিল) পর্যন্ত টানা প্রায় চার দিন সারাদেশে ইন্টারনেটে ধীরগতি অথবা বিঘ্নিত হতে পারে গ্রাহক সেবা।  কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সাময়িক এ অসুবিধা হতে পারে। 

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ডেপুটি অ্যাসিসটেন্ট ম্যানেজার মো. সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে যে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়াম কর্তৃক ‘S.1.5.1 Shunt Fault Repair’ শীর্ষক একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’ 

‘ওই রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত মোট ৩ দিন ৮ ঘণ্টা সময় ধরে চলবে। এ সময়কালে কার্যক্রমটি Traffic Affecting হওয়ায় SMW5 সাবমেরিন ক্যাবল দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে ইন্টারনেট গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।’ 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকার সময় বিএসসিপিএলস ‘র অন্য সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-4 (SMW4)-এর মাধ্যমে সেবা প্রদান আগের মতো অব্যাহত থাকবে। 

আরও জানানো হয়েছে, ‘রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।’

Parisreports / Parisreports

প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের

বাংলাদেশে এলো এইচএমডি মোবাইল

ভিভো ওয়াই৫০০ প্রি-অর্ডারে দারুণ অফার

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০

স্মার্টফোনের দাম কমাল টেকনো

পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০

অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন 

হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনল শাওমি

কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত

টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

স্যামসাংয়ের সঙ্গে রমজানের আনন্দ হোক দ্বিগুণ

আইকনিক ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ