বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

স্যামসাংয়ের সঙ্গে রমজানের আনন্দ হোক দ্বিগুণ


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৫-৩-২০২৬ সকাল ৮:৩৭

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আওতায় থাকা নির্দিষ্ট মডেলের পণ্য কিনলে গ্রাহকেরা সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

এ বছরের রমজান ক্যাম্পেইনের মূল আকর্ষণ স্যামসাংয়ের এআই-চালিত আধুনিক পণ্য। মডার্ণ পরিবারগুলোকে আরও স্মার্ট, সহজ ও বিদ্যুৎ সাশ্রয়ী জীবনযাপনের অভিজ্ঞতা দেয়াই এ ক্যাম্পেইনের লক্ষ্য। স্যামসাংয়ের এ রমজান ক্যাশব্যাক ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। মডেলভেদে ক্যাশব্যাকের পরিমাণ ভিন্ন হবে।

টেলিভিশন সেগমেন্টে স্যামসাং এনেছে নিও কিউএলইডি ৮কে, কিউএলইডি, ওএলইডি, ইউএইচডি, এফএইচডি ও এইচডি সিরিজের বিভিন্ন মডেল। স্ক্রিন সাইজ ৩২ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত। এসব টিভিতে রয়েছে ভিশন এআই, এআই এনার্জি সেভিং মোড এবং স্মার্টথিংস কানেক্টিভিটি। এতে উন্নত ভিউয়িং অভিজ্ঞতার পাশাপাশি ঘরে বসেই সহজে নিয়ন্ত্রণের সুবিধা মিলবে। বিদ্যুৎ খরচও কমবে।

রেফ্রিজারেটরের ক্ষেত্রে রয়েছে স্যামসাংয়ের ‘বিস্পোক এআই’ লাইনআপ। এতে ব্যবহৃত ‘স্পেসম্যাক্স’ প্রযুক্তি বেশি সংরক্ষণক্ষমতা নিশ্চিত করে। স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে ফ্রিজ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এআই এনার্জি মোড কুলিং সক্ষমতা ঠিক রেখে বিদ্যুৎ খরচ কমায়।

ইন্টেলিজেন্ট কিচেন অভিজ্ঞতা সম্পূর্ণ করতে স্যামসাংয়ের এআই ওয়াশিং মেশিনেও রয়েছে স্মার্ট অটোমেশন সুবিধা। এতে ব্যবহৃত উন্নত সিস্টেম নিজে থেকেই কাপড়ের ধরন, ডিটারজেন্টের পরিমাণ ও পানির স্তর শনাক্ত করতে পারে। এতে ২৪টি কাস্টমাইজড ওয়াশ সাইকেল রয়েছে, যা বিভিন্ন ধরনের কাপড়ের জন্য উপযোগী।

Parisreports / Parisreports

প্রাণবন্ত ডিসপ্লে নিয়ে বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের

বাংলাদেশে এলো এইচএমডি মোবাইল

ভিভো ওয়াই৫০০ প্রি-অর্ডারে দারুণ অফার

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিতে এলো ভিভো ওয়াই৫০০

স্মার্টফোনের দাম কমাল টেকনো

পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০

অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন 

হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনল শাওমি

কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত

টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

স্যামসাংয়ের সঙ্গে রমজানের আনন্দ হোক দ্বিগুণ

আইকনিক ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ