পাসপোর্ট অফিস থেকে ভুয়া সাংবাদিক আটক
এসএ টিভির সাংবাদিক পরিচয় ব্যবহার করে তিনজন সেবাগ্রহীতার কাছ থেকে মোট ৩৯ হাজার টাকা আদায়ের অভিযোগে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড দেওয়া হয়। একই অভিযানে চাঁদাবাজির অভিযোগে আরেক কথিত সাংবাদিক মিয়া মোহাম্মদ মুরাদ হোসেনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এদিকে মনিরুল ইসলাম ‘এসএ’ টিভির সাংবাদিক নন বলে প্রতিষ্ঠানটির ভ্যারিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।
পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, সকালে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তি নিজেকে এসএ টিভির সাংবাদিক পরিচয় দেন। দ্রুত পাসপোর্ট করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি তিনজন সেবাগ্রহীতার কাছ থেকে মোট ৩৯ হাজার টাকা নেন। পরে আত্মীয় পরিচয় দেখিয়ে তাদের পাসপোর্টের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে জেলা প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তাকে আটক করে। তাৎক্ষণিক শুনানি শেষে তাকে সাত দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযানের সময় মিয়া মোহাম্মদ মুরাদ হোসেন নামের আরেক ব্যক্তি নিজেকে ‘বাংলা সংবাদ’-এর সম্পাদক পরিচয় দিয়ে অফিসে উপস্থিত হন। তিনি সেবাগ্রহীতাদের কাছ থেকে চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে। গোপন ক্যামেরায় তার কর্মকাণ্ড ধরা পড়ার পর মোবাইল কোর্টের টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সরকারি সেবা নিতে আসা মানুষের সঙ্গে প্রতারণা বা ভুয়া পরিচয়ে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনকে জানানো হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপতৎপরতা রোধে আমরা কঠোর থাকব।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর