বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

বেড়িবাঁধের গাছ কাটার মামলায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২৬ সকাল ৭:৭

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি (বহিষ্কৃত) জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির প্রেস উইং থেকে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। ব্যক্তিগত গাড়ি চলাচলের পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে এসব গাছ সাবাড় করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কাটা হয়।

এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। নিজ বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত সহজ করতে তিনি এ কাজ করেছেন, যা দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব স্থগিত থাকবে।

বিষয়টি নিয়ে গতকাল মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ‘গাছ কাটার বিষয়ে মিঠামইন উপজেলা সদরের সরকারহাটি গ্রামের আঙ্গুর মিয়াসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

এ ঘটনার পরদিনই বহিষ্কৃত থানা সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা করলো আইনশৃঙ্খলা বাহিনী।

Parisreports / Parisreports

বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ফিলিং স্টেশনে আজও মিলছে না পর্যাপ্ত গ্যাস

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ

দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখেরও বেশি

চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে ১০ বিশেষ সুবিধা

৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা

১৫ বছরে রেলপথে ১৩৩৪টি দুর্ঘটনা

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালু আগামী এপ্রিলে

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৩৬৩, মামলা ৬০