বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-২-২০২৬ সকাল ৯:৫৭

দীর্ঘ ১৯ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ভারতে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত ল্যাটিন পপ তারকা শাকিরা। আগামী এপ্রিলে ভারতের মুম্বাই ও দিল্লিতে দুটি পৃথক অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। ২০০৭ সালের পর এটিই হবে দেশটির মাটিতে এই গায়িকার প্রথম কোনো স্টেজ শো। 

আয়োজক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী এপ্রিল মাসে ভারতের দুটি বড় শহরে শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স ময়দান এবং দিল্লির জাওহরলাল নেহরু স্টেডিয়ামে মঞ্চ মাতাবেন তিনি। এই কনসার্টগুলোর টিকিট বুকিং শুরু হবে আগামী ১ মার্চ থেকে। 

তবে টিকিটের মূল্য কত হতে পারে, সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ২০০৫ সালে বিশ্বব্যাপী আলোড়ন তোলা ‘হিপস ডোন্ট লাই’ গানের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতে শক্ত অবস্থান তৈরি করেন শাকিরা। এর আগে ২০০৭ সালে নিজের ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে প্রথমবার ভারত সফরে যান শিল্পী। সে সময় তিনি শুধু মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন। 

গত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকে ইগলেসিয়াস এবং ম্যারুন ফাইভের মতো বিশ্বখ্যাত শিল্পীরা ভারতে পারফর্ম করলেও এশিয়ায় শাকিরার জনপ্রিয়তা আকাশচুম্বী। ফলে দীর্ঘ সময় পর তার এই ফেরা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। 

Parisreports / Parisreports

ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল

মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন: রাইমা সেন

নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের প্রতিবাদ

রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ

ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’

সালমান শাহকে হারানোর তিন দশক

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস

কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই

হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া

হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস

পতিতাবৃত্তির মামলায় কারাগারে র‍্যাপার