বৃহষ্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ১২ ম্যাচ পর হারের স্বাদ চেলসির


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২৪ দুপুর ১২:২৮

টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা চেলসি হোঁচট খেলো ফুলহ্যামের বিপক্ষে। শুরুতে এগিয়ে থাকা ম্যাচে তারা হেরেছে শেষ মুহূর্তের গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে যোগ করা সময়ের গোলে ফুলহ্যামের কাছে ২-১ ব্যবধানে হেরেছে চেলসি।
 
প্রিমিয়ার লিগ কিংবা কনফারেন্স লিগ; চলতি মৌসুমে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে উড়ছিল চেলসি। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা দলটি শেষবার হেরেছিল গত ৩১ অক্টোবর কারাবো কাপে নিউক্যাসলের বিপক্ষে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ জয়ের পর সবশেষ ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট খুইয়েছিল এভারটনের বিপক্ষে। এবার তারা দেখলো হারের মুখও।
 
যদিও ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ৮১তম মিনিট পর্ন্ত লিডে ছিল চেলসি। ১৬তম মিনিটে দলকে গোল এনে দিয়েছিলেন কোল পালমার। কোলউইলের পাস দখলে নিয়ে ২৫ গজ দূরত্ব থেকে জাল কাঁপান পালমার। চলতি প্রিমিয়ার লিগে এ নিয়ে তার গোলসংখ্যা হলো ১২।
 
পালমারের সে গোলের পর মারেস্কার শিষ্যরা আরও কয়েকটি আক্রমণ শাণিয়েছিল। কিন্তু সফল হয়নি। ১-০ গোলের লিড তারা ধরে রেখেছিল ৮১তম মিনিট পর্ন্ত। ৮২তম মিনিটে ফুলহ্যামকে সমতায় ফেরান হ্যানি উইলসন। কাসতাগনের পাস জায়গা মতো পেয়ে গোল আদায় করে নেন উইলসন।
 
লিড হারিয়ে মরিয়া হয়ে উঠে চেলসি। আর সেটাই বিপদ পেকে আনে দলের। আক্রমণে শাণাতে গিয়ে রক্ষণ থেকে নজর সরিয়ে ফেলে ব্লুজ। সুযোগ কাজে লাগিয়ে প্রতি আক্রমণে উঠে গোল আদায় করে নেন ফুলহ্যামের স্ট্রাইকার রদ্রিগো মুনিজ। তাও যোগ করা ছয় মিনিটের পঞ্চম মিনিটে লুকিসের পাস বক্সে পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। ফলে সমতায় ফেরার সুযোগ খুব একটা মেলেনি মারেস্কার শিষ্যদের।
  
হারলেও টেবিলের দুইয়ে অবস্থান করছে চেলসি। ১৮ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে তাদের পকেটে ৩৫ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৯। এদিকে চেলসিকে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে আটে উঠে এসেছে ফুলহ্যাম।

Parisreports / Parisreports

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে

মেক্সিকোর জয় উদযাপনে ৩ সমর্থকের মৃত্যু

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

শুরুতেই বড় ধাক্কা খেলো ব্রাজিল

ভোরে ব্রাজিলের হেক্সা মিশন, সামনে মরক্কো

নাঈমকে মারধর: নেপথ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য