গায়কসহ কলকাতায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশে ফিরতে ভয়। তাই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও লুকিয়ে কলকাতায়। এক হোটেল থেকে অন্য হোটেলে। কিন্তু পার্ক স্ট্রিটের একটি হোটেলে বিদেশি বোর্ডারদের পাসপোর্ট, ভিসা পরীক্ষা করতে গিয়েই অবাক হয়ে যায় কলকাতা পুলিশ!
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আবির হোসেন, মুহম্মদ মামুন রশিদ, মহম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন ও জায়দুল ইসলাম। তাদের মধ্যে আজম মোল্লা বাংলাদেশে গায়ক হিসেবে পরিচিত বলে জানা গেছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ছয়জনকেই ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তারা বৈধ ভিসায় ভারতে প্রবেশ করলেও নির্ধারিত সময়সীমা অতিক্রমের পরও দেশে ফেরেননি। ফলে বিদেশি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য তারা কোনো আনুষ্ঠানিক আবেদন করেছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
গ্রেপ্তার হওয়া গায়কের দাবি, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাদের প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছেন তিনি। রাজনৈতিক টানাপোড়েনের কারণে শিল্পীজীবন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতে থাকার সিদ্ধান্ত নেন বলে জানান।
কলকাতা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘ভারতে প্রবেশের পর ভিসার শর্ত মেনে চলা বাধ্যতামূলক। মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান আইনত দণ্ডনীয় অপরাধ।’
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর