রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজ হাতে পোস্টার অপসারণ করলেন ডা. শফিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-২-২০২৬ সকাল ৯:৫

নির্বাচনের পর রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে নিজ হাতে ব্যানার-পোস্টার অপসারণে নেমেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর মিরপুর-কাফরুল এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনের বিভিন্ন সড়ক ও অলিগলিতে ঝুলে থাকা নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন তিনি। জামায়াতের আমির বলেন, একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলার দায়িত্ব সবার। সেই দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাধারণত নির্বাচনের পর পোস্টার অপসারণের দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্ত থাকলেও, দলীয়ভাবে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। উপস্থিত জনতার উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি আধুনিক ও পরিচ্ছন্ন ঢাকা গড়ার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের শুরুটা হওয়া উচিত নিজেদের ঘর ও এলাকা থেকে।

শহরের সৌন্দর্য রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এ সময় দলের স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরাও কর্মসূচিতে অংশ নেন।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ