ঢাকার অলিগলিতে ভোট উৎসব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর অর্ধদিনেরও কম সময় বাকি। ইতোমধ্যে সারাদেশে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। রাজধানী ঢাকায় এর আবহ আরও স্পষ্ট। রাস্তাঘাট, পাড়া-মহল্লা থেকে সরু অলিগলি পর্যন্ত উৎসবের আমেজ তীব্র থেকে তীব্রতর হচ্ছে।
টানা চার দিনের ছুটি পেয়ে ভোট দিতে ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন অনেক বাসিন্দা। এ কারণে প্রধান সড়কগুলো তুলনামূলক নির্জন দেখালেও অভ্যন্তরীণ সড়কগুলোতে চোখে পড়েছে ব্যস্ততা, যেন দ্বৈত ভোটকে ঘিরে সাজ সাজ রব চলছে।
দীর্ঘ ছুটির এই সময়টুকুতে অনেক নগরবাসীর কাছে ভোটকে উৎসবমুখর আবহ এনে দিয়েছে। যা আগে খুব একটা দেখা যায়নি। কেউ কেউ ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। আসন্ন নির্বাচনকে তারা জীবনের একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত বলেও উল্লেখ করেছেন।
বনশ্রীর যুবক রাব্বী ক্ষোভও প্রকাশ করে বলেন, ‘২০০৯ সালেই আমি ভোটার হয়েছিলাম, কিন্তু ভোটকেন্দ্রে যেতে পারিনি। গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময়ে ভুয়া ভোট, মধ্যরাতের ভোট এবং বিরোধী পুতুল প্রার্থীদের কারণে ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি।’
ঢাকার অলিগলিতে এখন নির্বাচন নিয়ে আলোচনা সর্বত্র। কৌতূহল ও উৎসাহ চোখে পড়ার মতো। শুধু সাধারণ নাগরিকদের মধ্যেই নয়, শিশু-কিশোরদের মাঝেও ভোট ঘিরে শেষ মুহূর্তের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
রাজধানীর একাধিক এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনের কয়েকদিন আগেই অলিগলিতে বুথ বসিয়ে ভোটারদের তথ্য সহায়তা প্রদান করছেন বিভিন্ন প্রার্থীর লোকজন।
ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর এলাকার অলিগলিতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির ববি হাজ্জাজ ও ১১ দলীয় জোটের মামুনুল হকের বুথ দেখা গেছে।
এসব বুথে গিয়ে দেখা যায়, ভোটাররা আগ্রহ নিয়ে এসেছেন। প্রার্থীর লোকেরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। কার ভোটার নম্বর কত, কে কোন কেন্দ্রের ভোটার এসব জেনে নিচ্ছেন অনেকেই।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর